ডায়াল সিলেট ডেস্ক: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে জেলা পর্যায়ে শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুইটি গ্রুপে বিজয়ী ৬ জন প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে গীতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে মৌলভীবাজার কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে জেলা পর্যায়ে শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, চুড়ান্ত প্রতিযোগিতায় ২টি গ্রুপে জেলার ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।প্রতিযোগিতায় চুড়ান্ত বিজয়ীরাসহ মৌলভীবাজার পৌরসভা ও জেলার ৭ উপজেলা থেকে আগত সকল প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দসহ জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
পরে ৬ জন প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতা অংশগ্রহন করবেন বলে জানা গেছে।
এর আগে মৌলভীবাজার পৌরসভা সহ সাত উপজেলায় জেলা পর্যায়ে শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি প্রাণগোপাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাশ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক। প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ।
বিকাশ ভৌমিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মহিম দে।
এছাড়াও বক্তব্য রাখেন বিচারক মন্ডলী, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।