৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে বাংলাদেশ বাউল সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডায়ালসিলেট ডেস্ক:  বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ এপ্রিল ২০ রমাদ্বান মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা পার্টি সেন্টারে জেলা সভাপতি বাউল শেখ জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধম সুহেলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির জেলা উপদেষ্টা বদরুল আলম চৌধুরী, উপদেষ্টা ফকির মিজান, উপদেষ্টা সোহেল চৌধুরী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং মৌল-০৩৮) এর সদস্য কবি স’লিপক, সহ-সভাপতি বাউল মোস্তফা, সহ-সভাপতি কিশোর দুলাল, সদর উপজেলা সভাপতি শাহ আছদ আলী, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, রাজনগর উপজেলা সভাপতি বাউল আশিক সরকার, সহ-সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক জালালী পারভেজ।
এসময় বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা, সদর উপজেলা এবং রাজনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।