মনজু বিজয় চৌধুরী। অসমতার বিরুদ্বে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।মহড়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোছা শাহীনা আক্তার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান প্রমূখ।