৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

মৌলভীবাজারেবাংলা নববর্ষ উপলক্ষে প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

মৌলভীবাজারেবাংলা নববর্ষ উপলক্ষে প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

মনজু বিজয় চৌধুরী॥ আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে, এসেছে নতুন বছর ১৪৩০। সূচনা হলো নতুন আরেকটি বাংলার সনের-শুভ নববর্ষ। এসো হে বৈশাখ এসো এসো…মুছে যাক গ¬ানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা। এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ¬ানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ বা বাংলা নতুন বর্ষ।
এ উপলক্ষ্যে ১৪ এপ্রিল শুত্রুবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার এর শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলাচেনা সভা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।
এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক  প্রভাংশু সোম মহান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক, পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা  আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা ও রেকর্ডরুম মীর রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব মুন্সিখানা, জেএম ও ফ্রন্টডেস্ক ঊর্মি রায়, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও টি সেল,সুকান্ত সাহা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, পর্যটন সেল ও সীমান্ত সেল মোঃ বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ফর্মস এন্ড স্টেশনারী শাখা  ফয়সাল মাহমুদ ফুয়াদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুসহ আওযামী লীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি,জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এবং গান পাঠশালার শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ।