১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে শুরু শাহ মোস্তফার উরুস ও মেলা

 ডায়াল সিলেট ডেস্ক :: শুরু হয়েছে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.)-এর উরুস ও মেলা।  শনিবার ১৪ জানুয়ারি বাদ আছর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়েছে উরুসের আনুষ্ঠানিকতা।

হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারের মোতাওয়াল্লি এবং উরুস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ  বলেন, এবার মেলায় আর কোনো বাধা নেই। নেই করোনা সংক্রমণের বিধিনিষেধ। পুনরোদ্দমে শুরু হয়েছে মেলা।

রোববার ১৫ জানুয়ারি  সকাল ৯টায় গিলাফ ছড়ানো হবে। বেলা ১১টায় শিরনী বিতরণ করা হবে। বাদ এশাহ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উরুস সমাপ্ত হবে।উরুস শেষ হবে রোববার (১৫ জানুয়ারি) রাতে। তবে মেলা চলবে তিনদিনব্যাপী। শেষ হবে সোমবার (১৬ জানুয়ারি)।

এছাড়াও মেলায় বসেছে ফার্ণিচার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, কুটির শিল্প, শিশুদের খেলনাসহ বিভিন্ন দোকানপাট। বসেছে খাবারের দোকান। এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানীরা পসরা সাজিয়ে বসেছেন।

মেয়র ফজলুর রহমান বলেন, করোনা মহামারি বিধিনিষেধের কারণে গত দুই বছর মেলা হয়নি। এবছর কোনো বিধিনিষেধ নেই। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে মেলা। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার ১৫ জানুয়ারি সারাদিন মাজার প্রাঙ্গণে শিরণি খাওয়ার দাওয়াত রইলো। সকল মুসলিম ধর্মপ্রাণদের জন্য উন্মুক্ত।

দিকে উরুস ও মেলাকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মেলা কমিটি। মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার বসানো হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজারে ৬৮১ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস ও মেলা। ২০২১ সালে করোনা সংক্রমণে স্বাস্থ্যবিধির কারণে উরুস ও মেলা অনুষ্ঠিত হয়নি।