ডায়ালসিলেট ডেস্ক॥ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান, সংগঠনের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিন চৌধুরী, সহ-সভাপতি মো: বদরুল আলম, কোষাধ্যক্ষ সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মু.ইমাদ উদ দীন। সম্মানিত অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার এর সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জামেয়া দ্বীনিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ প্রমুখ।