মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে মজিদ মিয়া নামের ০৩ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
৫ মে মৌলভীবাজার সদর থানার এসআই কাঞ্চন দাস, এএসআই সাইদুর রহমান সদর থানাধীন পাহাড় বর্ষিজুড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মজিদকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি মজিদ মিয়ার বিরুদ্ধে সিআর ৪৫৬/১৯ (মাধবপুর) মামলায় পেনাল কোডের ৪২০ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
আসামি মজিদ মিয়া মৌলভীবাজার সদর থানাধীন পাহাড় বর্ষিজুড়া এলাকার নুর মিয়ার ছেলে।