মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের পৌরসভার ২নং ওয়াডের থেকে গৃহবধু জাহানারা বাহার পলি (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ৫ ফেব্রুয়ারি) পৌর এলাকায় থেকে সোনাপুর ( বড় বাড়ী ) থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জাহানারা বাহার পলি সোনাপুর এলাকার আফজাল হোসেন তায়েফ এর স্ত্রী।
স্থ্নাীয় সূত্রে জানা যায়, রাতে একই রুমে পলি স্বামীর সাথে ঘুমিয়ে ছিলেন এঠাৎ সকালে উঠে দেখতে পান পলি ফ্যানের সাথে ঝুলছে।
মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান তাদের দুটি সন্তান রয়েছে।