৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ আগামীকাল

মনজু বিজয় চৌধুরী :  মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র,সন্ত্রাস নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে আগামীকাল শনিবার ( ৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।  শুক্রবার ৭ এপ্রিল মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এডভোকেট নিখিল রঞ্জন দাশ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত উক্ত কর্মসূচিতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সর্বস্তরের নেতা- কর্মীদেরকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ এম পি এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।