৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

মৌলভীবাজার পুলিশ লাইন্সে বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

মৌলভীবাজার পুলিশ লাইন্সে বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী:  মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন ড্রিল শেডে উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ।

অগ্নি-নির্বাপণ কর্মশালায় অগিকা-ের বিভিন্ন ধরণ এবং আগুন লাগার উৎস নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ বা অগ্নিকা- সংঘটিত হলে উদ্বার কাজ ও অগ্নি নির্বাপণের নানান কৌশল এবং বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। বাসাবাড়িতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কিভাবে সহজেই আগুন নিয়ন্ত্রণ করা যায় এই মহড়ার মাধ্যমে শেখানো হয়।

অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, এ ধরনের মহড়া আমাদের পুলিশের অগ্নি নির্বাপণে দক্ষতা বৃদ্ধি ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে।

বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় পুলিশকেই সবার আগে এগিয়ে যেতে হয়। তাই প্রত্যেক পুলিশ সদস্যের অগ্নি নির্বাপণ সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। অগ্নি নির্বাপণ এ মহড়ায় মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন।