২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪২০ জন দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪২০ জন দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ

মনজু বিজয় চৌধুরী॥  বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪২০ জন দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ করেছে মৌলভীবাজার পৌরসভা।

আজ মঙ্গলবার বিকেলে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মনজুর রহমান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন। বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  পান্না দত্ত।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বাঙালি জাতির সকল লড়াই, আন্দোলন ও সংগ্রামে নেপথ্যের প্রেরণাকারী।

তিনি ফাস্ট লেডি হওয়া সত্বেও কোন চাকচিক্য ছিলো না। অতি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। তাঁর চাল-চলনে ছিল শাশ্বত বাঙালির মধ্যবিত্ত নারীর আটপৌর রূপ।