২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলা ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন নাসরীন চৌধুরী

মৌলভীবাজার সদর উপজেলা ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন নাসরীন চৌধুরী

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার ১০ সেপ্টেম্বর বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন তিনি।যোগদানের পর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ফুলের তোড়া দিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন চৌধুরীরকে বরণ করা হয়।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন উপজেলা নির্বাহী অফিসার নাসরীন চৌধুরী সকলের সহযোগিতা কামনা করেছেন।

জানা যায়, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন ও আইসিটি সেল) কর্মকর্তা হিসেবে সিলেট বিভাগের দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

২০২০ সালে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালনকালে করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় করোনা মহামারী কর্মযোদ্ধার স্বীকৃতি পান। নাসরিন চৌধুরী বিসিএস’র ৩৪তম ব্যাচের একজন কর্মকর্তা।