২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর পালিত

 

 

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ ১মাস সিয়াম সাধনার পর যুক্তরাজ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হয় ।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন করছেন এসব দেশের মুসলিমরা।

 

এবারের যুক্তরাজ্যে আবহাওয়া ভালো থাকায় বেশিরভাগ মুসল্লিরা উন্মুক্ত মাঠে বা পার্কে ঈদের জামাত পড়েছেন। জামাত শেষে মুসল্লীরা একে অন্যের সাথে কোশল বিনিময় করেন।

 

 

এসময় পবিত্র ঈদের জামাতে সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর নিকট দোয়া করা হয়। এবারের ঈদে ব্যাপক উৎসবের আয়োজনে মুখরিত ছিল যুক্তরাজ্যের বিভিন্ন সিটিতে। বিশেষ করে বাঙ্গালী কমিউনিটিতে ব্যাপক আনন্দঘন পরিবেশে সকলে একত্রিত হয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করেন মুসল্লিরা।