ডায়াল সিলেট ডেস্ক :: যুক্তরাজ্য বিএনপির সভাপতি-সম্পাদকসহ ১০ নেতার পদোন্নোতি দেয়া হয়েছে।
শবিবারও যুক্তরাজ্য বিএনপির তিন নেতা এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দলীয় পদোন্নতি পেয়েছেন। এতে যুক্তরাজ্য ও সিলেট অঞ্চলের বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।
পদোন্নতি পাওয়া নেতাদের মধ্যে যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালিক কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ-কে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতি দেয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া যুক্তরাজ্য প্রবাসী তিন নেতাদের মধ্যে মাহিদুর রহমানের বাড়ি মৌলভীবাজার, এম এ মালিক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় তিনি দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে শক্ত অবস্থান তৈরি করে দলকে আরো সুসংগঠিত করে তুলেছেন। যেকোন কর্মসূচিতে দলের একটি গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে থেকে ‘‘ মার্চ ফর ডেমোক্রেসি ‘‘ গণপথযাত্রা আন্দোলনে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর বাসভবনে অবস্থান নেন। একই আন্দোলনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাসিন্দা কয়ছর এম আহমেদ সাধারণ সম্পাদকের গণপথযাত্রা ও সাংগঠনিক কাযক্রমে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন।
শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদোন্নতির এই তথ্য জানানো হয়।
এছাড়াও সুইডেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আবেদিন মোহনকে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাবকে সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমনকে সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতি দেয়া হয়েছে। শনিবার বিএনপির মোট ১০ নেতাকে পদোন্নতি দেয়া হয়।
এবিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমযাদা) এবং যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে আমরা দলমত নির্বিশেষে সকলে এক হয়ে বাংলাদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে নিশিরাতের ভোট ডাকাত সরকারকে হঠাতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন দেশের মানুষের অধিকার আদায়ে দলমত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাচাতে হবে।
তাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশ , ‘‘ দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ‘‘। এসময় তিনি পদোন্নতি পাওয়া নেতাদের অভিনন্দনও জানান ।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন থেকে পদোন্নতি পাচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু বারবারই তাঁর দলীয় পদোন্নতি অজ্ঞাত কারণে আটকে যায়। অবশেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে পদোন্নতি পান দলের সিনিয়র নেতা আরিফুল হক। তবে দলের অনেক নেতাকর্মীরা বলছেন গেল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মেনে আরিফুল হক চৌধুরী নির্বাচনে প্রার্থী না হওয়ায় আরিফুল হকের এই পুরূষ্কার কপালে জোটে।
এদিকে সিলেটের উপদেষ্টা কাউন্সিলের আরো তিন সদস্য রয়েছেন। তাঁরা হলেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনা, ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির।
এ প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী দ্বায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন দলের সঠিক সময়ে সঠিক নেতৃত্বে যাতে সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হয় সেজন্য আমরা সকলে মিলে এই ফ্যাসিস্ট আওয়ামী অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করতে হবে ।
এদিকে যুক্তরাজ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বসিত দেখা যায়। অনেক নেতাকর্মীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্বায়িত্ব পাওয়া নেতাদের ছবি দিয়ে পোষ্ট করছেন আবার অনেকে ব্যক্তিগতভাবে ফেইসবুকে অভিনন্দন জানাচ্ছেন। শনিবার বিকেলে ইষ্ট-লন্ডনে একে অপরকে মিষ্টি মুখ করাতে দেখা গেছে।
শনিবার বিকেল তিনটার দিকে সিলেটে আরিফুল হকের কুমারপাড়ার বাসায় তাঁর সমর্থিত নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। এসময় তাঁদেরকে উচ্ছ্বসিত দেখা যায়। মিষ্টি বিতরণের সময় দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।