মনজু চৌধুরী: রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে রমজান মাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে। ত্রানসামগ্রী বিতরন করেন রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা শ্যামলী পুরকায়স্থ,প্রতিষ্ঠাকালীন সদস্য রুমিন বেগম। তাছাড়া মাঠ পর্যায়ে সংস্থার সদস্যরা ত্রানসামগ্রী বিতরন করেন। রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা শ্যামলী পুরকায়স্থ বলেন,পহেলা রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত কালাপুর,সালামিটিলা,বালিকান্দি,বলিয়ারভাগ এলাকার ৩০ জনকে ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে এবং এ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে।