ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আনুমানিক ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই তরুণীর স্বজনেরা গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মেয়েটি যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর সামাদ নগর এলাকার একটি পরিত্যক্ত ভবনে চারজন মিলে তাকে ধর্ষণ করেছে বলে ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছেন । পরে তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।