ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকায় রাজনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ফারজানা আক্তার মিতা এর নেতৃত্বে রজনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান খাঁন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বকত এর নেতৃত্বে রজনগর উপজেলা আওয়ামিলীগ, রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর নেতৃত্ব রাজনগর থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব রাজনগর, এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ-সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দল,সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পন করে।
এছাড়াও সকাল ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান খাঁন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তি রানি চক্রবর্তী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ,মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফজালুর রহমান, রাজনগর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাহানারা রুবি, রাজনগর ফায়ার সার্ভিসের অফিসার আলী হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী খান, রাজনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনজ রায়,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক মোস্তফা বকস্, প্রমূখ এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা ও রাজনৈতিক-সামাজিক সংঘটনের নেত্রীবৃন্দ ।