ডায়াল সিলেট ডেস্ক: রাজনগর উপজেলার শহিদ মিনার প্রাঙ্গনে সিপিবি নেতা কমরেড আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা বাম জোটের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা করে এবং মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে । ২৪ আগস্ট বৃহস্পতিবার জোটের নেতা জহর লাল দত্তকে শারিরীক ভাবে আঘাত করে ব্যানার কেড়ে নেয়। এতে আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র ফুটে উঠে। এই ন্যাক্কারজনক হামলার জন্য বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।