২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

রাজনগরে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজনগরে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডায়াল সিলেট ডেস্ক:   মৌলভীবাজারের রাজনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৭ আগস্ট)  বেলা ১২ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে রাজনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার -৩ (সদর- রাজনগর) আসনের এমপি নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম মুয়ূব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহির আহমদ, ফরজান আহমদ, মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত,  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহিম দে মধু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আতাউর রহমান সোহেল, শ্রম বিষয়ক সম্পাদক শামলাল কালুয়ার মুকুজিয়া, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দূর্গা দেব, পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, উত্তরভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান চৌধুরী, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহাদাত হোসেন, মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাজা মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, স্বেচ্চাসেবক লীগের আহবায়ক আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান আহমদ প্রমুখ।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান আনছারী মনাই ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সেলিম।