২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনগরে শোক দিবস উপলক্ষে দোয়া ও কাঙ্গালী ভোজ

ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করে রাজনগর উপজেলা পরিষদ।

আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খানের আয়োজনে উপজেলা পরিষদের কার্যালয়ে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, মহলি ভাইস-চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ তায়েফ, মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিক আহমদ, জেলা শ্রমিক লীগ নেতা কয়েছ আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, প্রভাষক শাহানারা রুবি,  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আলী হোসেন প্রমুখ।

এসময়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।