ডায়ালসিলেট::
নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইতে) স্থানান্তর করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের দাবীর পরিপ্রেক্ষিতে রায়হানের স্ত্রীর দায়ের করা মামলাটি (পিবিআইতে) স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, রোববার দিবাগত (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি (২২)।
এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান রায়হানের স্ত্রী তানিয়া আক্তার তান্নি।