স্পোর্টস ডেস্ক:লিটন দাস ও থিসারা পেরেরার দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। শুরুটা খুব বেশি ভালো না হলেও লড়াই করেছে সিলেট স্ট্রাইকার্স। জাকের আলী, রনি তালুকদার, আরিফুল ইসলামরা দারুণ ব্যাটিং করেছেন। তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে জয় পেয়েছে ঢাকা।
এই জয়ে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ঢাকা। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকা সিলেট আছে টেবিলের তলানিতে।