৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

লাল তীর সীড লিমিটেড শ্রীমঙ্গল ডিভিশন অফিস কর্তৃক আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মাহফির অনুষ্ঠিত

লাল তীর সীড লিমিটেড শ্রীমঙ্গল ডিভিশন অফিস কর্তৃক আয়োজনে  ইফতার মাহফিল ও দোয়া মাহফির অনুষ্ঠিত
মনজু বিজয় চৌধুরী : লাল তীর সীড লিমিটেড শ্রীমঙ্গল ডিভিশন অফিস কর্তৃক আয়োজিত আজ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল বুধবার বিকেলে শ্রীমঙ্গল-ভানুগাছ রোডস্থ পানসী রেস্টুরেন্টে  শ্রীমঙ্গলের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ গোলাম আযম এর সার্বিক তত্ত্বাবধানে ও  লালতীর সিড লিমিটেড( শ্রীমঙ্গল ডিভিশন) ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী এর সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের   উপপরিচালক সামছুদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের  সভাপতি বিশ্বজিৎ চৌধুরী বুলেট,শ্রীমঙ্গল উপজেলার  প্রেসক্লাবের -সহ- সভাপতি  চৌধুরী ভাস্কর হোম প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ,মৌলভীবাজার শ্রীমঙ্গল ও কমলঞ্জের  সাংবাদিকবৃন্দ ও লালতীর ডিলার,চা বাগান ম্যানেজার বৃন্দ ও শ্রীমঙ্গল অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
সরকারি-বেসরকারি,মিডিয়া পর্যায়ে,কৃষির প্রধান উপকরণ বীজ শিল্পের সাথে পরিচিতি ও সমন্বয় সাধন করানোই ছিল উক্ত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মাল্টিমোড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।