ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের মন্দিরের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।
বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮ টার দিকে ভাড়াউড়া চা- বাগানের মন্দির সংলগ্ন রাস্তার পাশে ক্ষেতের মধ্যে একটি অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে তিনি রাত সাড়ে ৮ টার দিকে অজগরটিকে বন্যপ্রাণী বিভাগ কার্যালয়ে হস্তান্তর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সুত্রে জানা যায়, খাবারের সন্ধানে লোকালয়ে আসা ৪ ফুট দৈর্ঘ্যর এই অজগর সাপটিকে আপাতত বন্যপ্রাণী কার্যালয়ে রাখা হয়েছে। দু-একদিন অবজারভেশনে রেখে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।