২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবির ল্যাবে ১২ জন শনাক্ত

ডায়ালসিলেট ::

সিলেটের জেলার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮২টি নমুনা পরীক্ষায় এই ১২ জনের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জীন তত্ত্ব প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের প্রভাষক আক্কাস আলী  বলেন, শাবির ল্যাবে আজ ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮ জন, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার ১ জন করে রয়েছেন বলেও জানান তিনি।