১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবির ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত

ডায়ালসিলেট::

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।আজ বুধবার (১১ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন বলেও জানান তিনি।

এ/