১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবির ল্যাবে ৪৯ জনের করোনা শনাক্ত

ডায়ালসিলেট ডেস্ক::

সিলেট বিভাগে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২২ মার্চ) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ড. অজিত কুমার জানান, শাবির ল্যাবে আজ ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪১ জন, সুনামগঞ্জের ৪ জন এবং হবিগঞ্জ জেলার ৪ জন রয়েছেন বলেও জানান তিনি।