নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাবি ল্যাবে করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৩১ জন । এতে ৩৩৮টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ৩৪৫ জনের আসে নেগেটিভ।
এদের মধ্যে সিলেট জেলায় ৯ জন,সুনামগঞ্জ জেলায় ৭জন, হবিগঞ্জ ৮জন এবং মৌলভীবাজার জেলায় ৭জন আক্রান্ত হয়েছেন।
এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শেষে ২০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।
এতে ৩৪২ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হলে ২০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৬১ জনের আসে নেগেটিভ। এর মধ্যে মহিলা ৩ জন ও পুরুষ ১৭ জন। এদের মধ্যে সিলেট জেলায় ১৬ জন,সুনামগঞ্জ জেলায় ২জন, মৌলভীবাজার জেলায় ২জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে নিলেটবিভাগজুড়ে করোনায় আক্রান্তে পজেটিভ সনাক্ত হয়েছেন ৫১জন। তার মধ্যে সিলেটে ২৫জন, সুনামগঞ্জে ৯জন, হবিগঞ্জে ৮জন এবং মৌলভীবাজারে ৯জন।