ডায়াল সিলেট ডেস্ক: স্কুলে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে ধারণা দিতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার পুলিশ লাইন্স মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিনসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যসহ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।