মনজু চৌধুরী: শ্রীমঙ্গল খিলগাঁও এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বালু উত্তোলনের মালামালও জব্দ করা হয়।
সোমবার (২৩ মে) শ্রীমঙ্গলের খিলগাঁও এলাকায় অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শ্রীমঙ্গলের খিলগাঁও এলাকায় কতিপয় ব্যক্তি পাহাড়ি ছড়ার বালু উত্তোলন করছে। এ সময় ঘটনাস্থলে পৌঁছে এই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ইউএনও বলেন, এ সময় প্রায় এক হাজার ৫০০ ফুট বালু, সত্তর ফুট প্লাস্টিকের লম্বা পাইপ ও দুটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়। এছাড়া জব্দকৃত মালামাল তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে নিলামের মাধ্যমে ৩৮ হাজার ৪০০ টাকা আদায় করা হয় বলেও জানান তিনি।