ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশ এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার।
এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট বিভাগের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা কিশোলয় চক্রবর্তী, শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, শ্রমিক নেতা বিজয় হাজরা, আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক, শিক্ষক রমা রাণী দেব, কিশোর-কিশোরিদের সংগঠন ইসিজি সদস্য মিছমা আক্তার, এডুকো প্রকল্প ব্যবস্থাপক শহীদুল আলম ও প্রোগ্রাম ডিরেক্টর ফারহান খান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এডুকো বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে উপস্থিত সকল অতিথিদেরকে নিয়ে কেক কাটা হয়।