২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে গাছের চারা বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় দুই শত শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিষামনী এলাকায় আনসার ভিডিপি ও জননী নার্সারির আয়োজনে বিষামনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিষামনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুপুর রানী সেন, আনসার ভিডিপি’র শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ড দলনেতা মো. আল আমিন, লেখক ও সাংবাদিক শিমুল তরফদার, সাংবাদিক অনির্বান সেনগুপ্ত, রাজেশ ভৌমিক, শাওন চৌধুরী, জাহিদ হাসান প্রমুখ।