১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে চলমান অর্থ বছরের ১৯ তম চা নিলাম অনুষ্ঠিত

ডায়াল সিলেট ডেস্ক    শ্রীমঙ্গলে চলমান অর্থ বছরের ১৯ তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ চা নিলামে এক লক্ষ ৫ হাজার কেজি চা উঠেছে।বুধবার ১৮ জানুয়ারি সকাল ১০টায় শ্রীমঙ্গল জেল পরিষদ অডিটরিয়ামে এ নিলাম শুরু হয়। নিলামে দেশের ২০টিরও অধিক চা বাগান থেকে ব্ল্যাক টি, গ্রীনটি উঠানো হয়েছে। যার পরিমান এক লক্ষ কেজির উপরে।এক লক্ষ ৫ হাজার কেজি চা গড়ে ২০০ টাকা কেজি হলেওে দুই কোটি টাকা লেন দেন হওয়ার কথা বলেও তারা জানান।এ সময় টি ব্রোকার্স এসোসিয়েশনের সদস্য হেলাল আহমদ চৌধুরী জানান, বর্তমানে প্রতি মাসের বুধবার অকশন হচ্ছে যা প্রতি সাপ্তাহে একটি অকশন করা প্রয়োজন। আর প্রতি সাপ্তাহে  অন্তত একটি করে অকশন হলে দেশের উৎপাদিত চায়ের ৫০ ভাগই এখানেই বিক্রি হবে।