২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ডাকাত দলের আক্রমণে দুই এইচএসসি পরীক্ষার্থী সহ পরিবারবর্গ আহত

শ্রীমঙ্গলে ডাকাত দলের আক্রমণে দুই এইচএসসি পরীক্ষার্থী সহ পরিবারবর্গ আহত

মনজু বিজয় চৌধুরী॥ শ্রীমঙ্গলে উপজেলার উত্তরসুর এলাকার ভান্ডারি পাড়া গ্রামের শহিদ মিয়ার বাড়িতে ২৪ আগষ্ট বৃহস্পতিবার ভোর ৩ ঘটিকায় ডাকাতি হয়েছে বলে জানা যায়। শেষ রাতে ১০/১২ জন ডাকাত দরজা জানালা ভেংগে ঘরে ঢুকে ডাকাতি করে।
বৃহস্পতিবার খবর পেয়ে স্বজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। বাড়ির মালিক শহিদ মিয়া বলেন,আমার দুই ছেলে মেয়ে এইচএসসি পরীক্ষার্থী। তারা নগদ প্রায় ১ লক্ষ টাকা, ৪ টি এন্ড্রয়েড ফোন ও স্বর্ণলংকারসহ ইত্যাদি মালামাল নিয়ে পালিয়ে যায় এবং ফরিদ মিয়াসহ পরিবারের সদস্যদের বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আহত করে।