ডায়ালসিলেট ডেস্ক॥ শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের সরকার বাজারে হতদরিদ্র, দিনমজুর, ভিক্ষুক, রিকশাচালক, ভ্যান চালক, পিকআপ চালক, সিএনজি চালক, এবং ফুটপাতে বসা দোকানদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক’ ভুনবীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দেব এর ব্যক্তিগত উদ্যোগে এসব ইফতার বিতরণ করা হয়। অন্য ধর্মের হয়েও মুসলিম ধর্মের ৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করায় অনেকেই এটাকে সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন। সুব্রত কুমার দেব আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এছাড়াও ইফতার বিতরণে উপস্থিত ছিলেন ইফতার বিতরণের আয়োজক এবং ভুনবীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দেব, ভুনবীর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আরজত আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ, ভুনবীর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী, বেলাল আহমেদ সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সুব্রত দেব বলেন, আমরা একই সমাজে বসবাস করি, যার যার ধর্ম আমরা নির্দ্বিধায় পালন করে আসছি, তবে সামাজিকভাবে আমাদের মাঝে ব্যাপক সম্প্রীতি রয়েছে। আমরা যে কোন সময় যে কোন সমস্যায় একে অন্যের পাশে দাঁড়াই। তিনি আরো বলেন, আমরা সব সময় সমাজে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই, আমাদের সম্প্রীতি যেন সব সময় অটুট থাকে। এছাড়াও তিনি ইফতার বিতরণ অনুষ্ঠান সফল করতে যারা কষ্ট করেছে এবং যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।