৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে দোকান চুরির ঘটনায় গ্রেফতার ২

ডায়ালসিলেট ডেস্ক॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে টিন কেটে দোকানেট ক্যাশ বাক্স থেকে টাকা চুরির ঘটনায় জড়িত ১। মোঃ সাব্বিরর রহমান(২১) এবং মোঃ মোহন মিয়া(১৬) নামে দুজনকে আটক করা হয়েছে। রবিবার (৯ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। জানা যায়, গত ০৮ এপ্রিল রাতে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ রিহান মার্কেটে জনৈক মোঃ তাহের মিয়ার দোকানের টিনের চালা কেটে অজ্ঞাতনামা চোরেরা দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫৫,০০০/- টাকা চুরি করে নিয়ে যায়। দোকান মালিকের অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনায় মামলা রুজু হলে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান মামলার রহস্য উদঘাটন এবং চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে তদন্ত শুরু করে।  রবিবার রাতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত ১। মোঃ সাব্বিরর রহমান(২১), পিতাঃ আজাদুর রহমান, সাং-বিরাহিমপুর এবং ২। মোঃ মোহন মিয়া(১৬), পিতাঃমৃত আব্দুল আহাদ, সাং-কলেজ রোড বিরাহিমপুর, উভয় থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারদ্বয়কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন দোকান চুরির ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। তাদের কাছ থেকে চোরাই নগদ ৮,০০০/- টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলমান আছে। আজ সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।