১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী মাছের মেলা

ডায়াল সিলেট ডেস্ক :: পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গলের বাজারে বাজারে বসেছে তিন দিনব্যাপি ঐতিহ্যবাহী মাছের মেলা। সিলেট বিভাগের বিভিন্ন হাওড়-নদী থেকে ধরে আনা দেশীয় প্রজাতির এই বড় বড় মাছ সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্থ থেকে উৎসুক মানুষ ভীড় করছেন মেলায়। প্রতিবছর পৌষ সংক্রান্তিতে আয়োজন করা হয় ‘মাছের মেলা’ নামের এই মেলা।
আজ হিন্দু সম্প্রদায়ের ধর্মিয় উৎসব পৌষ সংক্রান্তি। আর এই পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের মৎস্য ভান্ডার খ্যাত হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর এবং কুশিয়ারা নদীসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওর বাওরের মাছের সমন্বয়ে জেলার শ্রীমঙ্গল, শেরপুরসহ প্রতিটি বাজারে বসেছে তিনদিন ব্যাপী এ মাছের মেলা। আর এ মেলায় শুধু মাছ কেনা নয় দেখার জন্যও ধর্ম বর্ন নির্বিশেষে বহু উৎসুক জনতা আগমন ঘটেছে মেলায়।
মেলায় উঠেছে প্রায় একমন ওজনের দেশীয় মাছ। দামও হাঁকানো হচ্ছে ৬০/৬৫ হাজার টাকা।
মেলায় বড় মাছর মধ্যে রয়েছে বাঘা, আইর, বোয়াল, কাতল, চিতল ,রুই , মৃগেল, গ্রাসকার্প,। উঠেছে ছোট ছোট প্রজাতিরও অনেক মাছ। যা দেখতে বড়দের সাথে এসেছেন ছোটরাও।
ঐতিহ্য রক্ষার পাশাপাশি দেশিয় প্রজাতির মাছ রক্ষায় এ জাতীয় মেলা অব্যাহত রাখতে হবে বলে মনে করেন এই লেখক ও সংস্কৃতি কর্মী
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জানান, মাছের মেলা নির্বিঘেœ পরিচালনায় রযেছে তাদের মনিটরিং।
দেশের বিভিন্ন স্থানে এ জাতীয় মেলার আয়োজন করলে আর এ জন্য মাছ সংগ্র করলে মাছের সঠিক প্রজনন ও বিলুপ্ত প্রজাতি সংরক্ষনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন মেলায় আগতরা।