৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ১০০ খামারীর মাঝে ভেড়া বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, ডিএলএস, ঢাকা এর আওতায় সুফলভোগী খামারীদের মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ মে) বেলা ৩টায় শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জনকে দুইটি করে ২০০ ভেড়া ও ৫০০ গ্রাম করে ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. সাবিনা ইয়াসমিন, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা বিকাশ রঞ্জন দেব, গৌরা কান্ত বিশ্বাস, সহকারি কাম কম্পিউটারম্যান মোঃ নুরুল আমিন প্রমুখ।