১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ২৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মনজু বিজয় চৌধুরী ::  শ্রীমঙ্গল থানা এলাকায় ২৬ পিছ ইয়াবাসহ রুবেল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
৮ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই দুর্জয় সরকার, এসআই অলক বিহারী গুন, এএসআই রাজু কুমার বিস্বাসসহ শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের (নতুন বাজার দক্ষিণ রোড) বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে আসামিকে আটক করে।
আসামির দেহ তল্লাশি করে তার পরনের ট্রাউজারের পকেট থেকে ২৬ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে। গতকালের ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আরও একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।