মনজু বিজয় চৌধুরী॥ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন প্রথম রমজান থেকে নিজ উদ্যোগে পথচারী, ভ্যান, গাড়ি চালক, রিক্সা চালক ও খেটে খাওয়া লোকজন, যারা গাড়িতে যাতাওয়াত করছে তাদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরনের উদ্যোগে নিয়েছেন।
ওনার এমন উদ্যোগে সামিল হয়েছেন শ্রীমঙ্গল উপজপলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় আরো সামিল হয়েছেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার, উপজেলা নির্বাহি কর্মকর্তার এমন উদ্যোগে তরুনরা উৎসাহ পাচ্ছে, তিনি প্রতিদিন ২ শতাধিক পথ শ্রমিকদের মাঝে বিনা মূল্যে ইফতার বিতরণ করছেন। প্রতিদিন বিকাল ৫ টা থেকে একেক দিন শহরের এক একটা ব্যস্ততম সড়কে দাঁড়িয়ে ইফতার বিতরণ করতে দেখা যায়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান,পবিত্র রমজান মাসে পথচারীদের মাঝে ইফতার বিতরনে যে কোন কেহ সামিল হতে পারে। তবে তিনি আরোও বলেন,আমাকে ইফতার দিলে হবে নগদ কোন অর্থ নিবো না। আমার ইচ্ছে আছে পুরো রমজান মাস জুড়ে এমন কাজ টি করে যেতে চাই।
এদিকে শহরে বিভিন্ন পয়েন্টে দ্যা হেল্পিং নামে তরুণদের একটি সংঘঠন ২ টাকার বিনিময়ে ইফতার বিতরণ শুরু করেছে। তারা গত রমজানেও ২ টাকার বিনিময়ে ইফতার বিতরণ করেছে।