মনজু বিজয় চৌধুরী॥ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত মসজিদের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি. এম. শিবলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন।
এছাড়াও এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।