১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার ও চোরসহ ৪ জনকে গ্রেফতার

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার ও চোরসহ ৪ জনকে  গ্রেফতার
মনজু বিজয় চৌধুরী:  শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান রোডস্থ বাদি মুহাম্মদ উমর ফারুক এর মালিকানাধীন আল্লাহর দান ভেরাইটিজ ষ্টোর নামীয় দোকানে এবং ১নং সাক্ষী মোঃ আসলাম এর মালিকানাধীন আসলাম ভেরাইটিজ ষ্টোর নামীয় দোকানে চুরির ঘটনায় থানায় একটি চুরি মামলা রুজু হয়।
বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ঘটনার পর হইতে অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী অফিসার এসআই/সজীব চৌধুরী তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত সন্ধিগ্ধ হিসেবে আসামী ১। জাকারিয়া আহমেদ স্বাধীন (২৩), পিতা-মজিবুর রহমান, সাং-খাঁসগাও (সিন্দুরখান রোড), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে সে মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করিয়া তাহার সহযোগী অপরাপর আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আসামী জাকারিয়া আহমেদ এর দেওয়া তথ্য মতে তাহার থাকার রুম হইতে চোরাই হওয়া DERBY সিগারেট-০৪ প্যাকেট, BANSON সিগারেট-০২ প্যাকেট, CAPSTAN সিগারেট-০১ প্যাকেট, PILOT সিগারেট-০৬ প্যাকেট, ROYALS সিগারেট-০২ প্যাকেট, STAR সিগারেট-০৩ প্যাকেট, JOHN PLAYER সিগারেট-০২ প্যাকেট, টুথপেষ্ট-০২টি, লাক্স সাবান-০২টি, ডাভ সাবান-০২টি, ফেয়ার এন্ড লাভলী ক্রিম ০৩টি, ০১টি সাউন্ডবক্স (স্পিকার) এবং নগদ ৩৭,১৫০/-(সাতত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা করেন। পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া তাহার সহযোগী আসামী ২। আঃ রাশেদ (২২), পিতা-রহিম মিয়া, সাং-শাপলা বাগ (সিন্দুরখান রোড), ৩। মোঃ রনি (২০), পিতা-আঃ রহমান, সাং-গাজীপুর, ৪। মোঃ রমজান (২৫), পিতা-মৃত বাবুল মিয়া, সাং-সিন্দুরখান রোড (ব্রিজ সংলগ্ন), সর্ব থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজা‘দের গ্রেফতার করা হয়। আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।