মনজু বিজয় চৌধুরী: অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা সাহেবের দিক নির্দেশনা মোতাবেক এসআই/মোঃ আমিনুল ইসলাম, এসআই/সুব্রত চন্দ্র দাস, এসআই/দর্জয় সরকার, এসআই/এহসানুল হক হীরা, এসআই/আব্দুর রউফ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৫/০৯/২০২৩ইং তারিখ দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১,০৩০ (এক হাজার ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ০১জন, পরোয়ানাভুক্ত ০৪জন ও নিয়মিত মামলার ০৪জন আসামীসহ মোট ০৯জন আসামীকে গ্রেফতার করেন।
এদের মধ্যে ১,০৩০ (এক হাজার ত্রিশ) লিটার চোলাইমদ সহ আসামী ১। আপন তাঁতী (৫০), পিতা-ভিখারী তাঁতী, সাং-কালীঘাট চা বাগান, ১০ নং লাইন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার কে কালীঘাট চা বাগান হইতে গ্রেফতার করেন।