২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১১ জন

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১১ জন

মনজু বিজয় চৌধুরী॥  অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানার দিক দিক নির্দেশনায় সকালে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় ৬২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ৬ জন, ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন, ০৪ বোতল বিদেশীমদসহ ০১জন, পরোয়ানাভুক্ত ১জন, নিয়মিত মামলার ০১জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনসহ মোট ১১জন আসামীকে গ্রেফতার করা হয়।  ৬২০ (ছয়শত বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও রামনগর জোড় পুলের পাশ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আসামী হলেন মনিলাল রবিদাস(৫০), পিতা-বীরবল রবিদাস, গ্রাম-কালীঘাট চা বাগান, শংকর রবিদাস(৬০), পিতা-ভোলা রবিদাস, গ্রাম-ভাড়াউড়া চা বাগান, কমল কেওট (৪০), পিতা-মৃত কাশি কেওট, গ্রাম-ভাড়াউড়া চা বাগান, মোঃ আজিম(৫০), পিতা-মৃত মজিদ খাঁন, গ্রাম-রামনগর, সুকুমার সূত্রধর(৬০), পিতা-মৃত সতেন্দ্র সূত্রধর, গ্রাম-উত্তর ভাড়াউড়া,নারদ রবিদাস(৫০), পিতা-মৃত সুভাষ রবিদাস, গ্রাম-ভাড়াউড়া।
মোঃ টিপু মিয়া (৩৩) পিতা-মৃত আব্দুল কাইয়ুম, সাং-মুসলিমবাগ।
পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করেন চন্দন রবিদাস (৩৩), পিতা-মৃত লছনা রবিদাস, গ্রাম-আরামবাগ আ/এ, কে ০৪ (চার) বোতল বিদেশ মদসহ হবিগঞ্জরোড এলাকা হইতে গ্রেফতার করা হয়।
অন্য আসামীদের মধ্যে হলেন জাহির আলী, পিতা-মোহির আলী, সাং-টিকরিয়া’ কে সিআর-১২৯/২৩ (শ্রী:) এর পরোয়ানা মূলে, আসামী মোঃ শামীম মিয়া (৪০), পিতা-মৃত ছলিম মিয়া, সাং-মাঝেরগাঁও কে শ্রীমঙ্গল থানার মামলা নং-১৩(০৯)২৩ ইং মুলে এবং আসামী জাহাঙ্গীর মিয়া (৩০), পিতা-আব্দুল মন্নান, সাং-মুসলিমবাগ। ১৭ সেপ্টেম্বর রোববার আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।