৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক ছিনতাইকারী গ্রেফতার
মনজু বিজয় চৌধুরী: শ্রীমঙ্গল চৌমুহনাস্থ ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ এর স্বত্তাধিকারী  বাবুল আহমেদ ৩ এপ্রিল  রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ হতে পায়ে হেটে নিজ বাড়িতে ফেরার পথে শ্রীমঙ্গল থানাধীন শ্যামলী সাকিনস্থ পৌর শ্মশান ঘাটের সামনের পাঁকা রাস্তার উপর পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ২/৩ জন ছিনকাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা কালো রংয়ের ব্যাগ ধরে টানটানি শুরু করলে জনাব বাবুল আহমেদ তাহাদের বাধা প্রদান করিলে অজ্ঞাতনামা ছিনতাইকারীগন তাহাদের হাতে থাকা ইট দিয়ে জনাব বাবুল আহমেদ এর মাথার পিছনের দিকে আঘাত করিয়া রক্তাক্ত জখম করে। গুরুতর জখম অবস্থায় জনাব বাবুল আহমেদ মাটিতে লুটিয়ে পড়িলে ছিনতাইকারীগন তার কালো রংয়ের ব্যাগে থাকা ব্যবসার নগদ ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা ব্যাগসহ ছিনতাই করে নিয়ে যায়। এছাড়াও ছিনতাইকারীরা জনাব বাবুল আহমেদ এর ব্যবহৃত একটি OPPO এবং একটি I-PHONE7 মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় জনাব বাবুল আহমেদ থানায় লিখিত অভিযোগ দায়ের এর প্রেক্ষিতে মামলা রুজু হলে অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশনায় এসআই/অলক বিহারী গুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১। মোঃ মাসুম মিয়া (২২), কিশোর অপরাধী ২। মোঃ আলম তালুকদার(১৭) এবং ৩। আরমান মিয়া (১৫)গনদের গ্রেফতার করেন। গ্রেফতাকৃতদের হেফাজত হতে ছিনতাইকৃত টাকার মধ্যে নগদ ১০,০০০/-(দশ হাজার) টাকা, একটি OPPO মোবাইল ফোন এবং জনাব বাবুল আহমেদ এর ব্যবহৃত কালো রংয়ের ব্যাগ উদ্ধার পূর্বক জব্দ করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলেই ঘটনার বিষয়ে স্বীকার করে।