মনজু বিজয় চৌধুরী ॥ শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের দুইপাশের ড্রেনে ময়লা আবর্জনা,ককশিট ওপলিথিন ইত্যাদি ফেলা বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বেঙ্গল কনভেনশন হল মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।
মতবিনিময় সভার উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক ,কাউন্সিলার মোঃ জালাল আহমদ, আনিছুজ্জামান (বায়েছ),জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, বেঙ্গল ফুডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুনিম আহমদ রিমন, আহম্মদ মোটরস স্বত্বাধিকারী ইশতাক আহমদ,ব্যবসায়ী নেতৃবৃন্দসহ ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান বলেন মৌলভীবাজার পৌর এলাকার ব্যবসাদের ময়লা আবর্জনা প্রতিদিন রাত ৮টা থেকে ১১টার মধ্যে আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করেন, তাহলে, আগামীতে তার বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।