খেলাধুলা ডেস্ক::
১৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়া ভারতের হাল ধরেন পন্থ ও ওয়াশিংটন সুন্দর। দুজনে মিলে জুটি গড়েন ১১৩ রানের। ১১৮ বলে ১০১ রানে তুলে বিদায় নেন পন্থ। তবে লড়াই চালিয়ে যান সুন্দর। ৬০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন। সাত উইকেটে সংগ্রহ দাড়ায় ২৯৪ রান।
আক্সার প্যাটেলকে নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু হয় সুন্দরের। অষ্টম উইকেটে গড়েন ১০৬ রানের জুটি। প্যাটেল ফিরে যান ৪৩ রান করে। ইশান্ত শর্মা আর মোহাম্ম সিরাজ রানের খাতাই খুলতে পারেননি। ৩৬৫ রানে অল আউট হয় ভারত। ১৬০ রানে লিড পায় ভারতীয়রা। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস হলো ২১ বছর বয়সী সুন্দরের। ১৭৪ বলে ৯৬ রান করে অপরাজিত ছিলেন বাম-হাতি এই ব্যাটসম্যান।
এর আগে রোহিত শর্মা ৪৯, চেতেশ্বর পূজারা ১৭, ও আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ২৭ রান। ওপেনার শুভমান গিল ও অধিনায়ক বিরাট কোহলি শূন্য রানে ফিরে যান।