মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ডেকরেটাস ব্যবসায়ীর মছনু মিয়া (৪২) এর মৃত্যু হয়েছে। সোমবার ২৬ জুন সন্ধ্যা দিকে শেরপুর সড়কের কাজিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
মছনু মিয়া মৌলভীবাজার শহরের সিএমবি কোয়াটারে বসবাস করে আসছিল।
জানাযায়,সন্ধ্যায় মছনু মিয়া মোটরসাইকেল যোগে তার ব্যবসা প্রতিষ্ঠান শেরপুর এলাকায় যাচ্ছিলেন পথে কাজিরবাজার এলাকায় একটি টমটমের সাথে ধাক্কলেগে গুরুত্বর আহত হয় । পরে স্থানীয়রা মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে কত্যবরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।