১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

  সদর উপজেলার নবাগত ইউএনও’র যোগদান

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোঃ শরীফ উদ্দিন। এর আগে তিনি হবিগঞ্জের লাখাই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এক বছরের ও বেশি সময় দায়িত্ব পালন করেন।
মোঃ শরীফ উদ্দিন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি নেত্রকোনা জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব শুরু করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এবং তৎপরবর্তীকালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় দায়িত্ব পালন করেন।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্স থেকে অর্থনীতিতে এমএসসি সম্পন্ন করেন। মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মো: কামাল হোসেন সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মৌলভীবাজার সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদর উপজেলার চেয়ারম্যান মো: কামাল হোসেন ।