মনজু বিজয় চৌধুরী : প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রোল মডেল মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রীরাইনগর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম । ৫ এপ্রিল এসময় তিনি উপকারভোগীদের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের জীবনমান উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন তদারকি করেন। পরিদর্শনকালে এখানে বসবাসরত ৫৩টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও টি সেল সুকান্ত সাহা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ফর্মস এন্ড স্টেশনারী শাখা ফয়সাল মাহমুদ ফুয়াদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।